২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে নতুন পার্লামেন্টে আসন জিতেছে ৫টি দল

কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনে সোমবার আসন জিতেছে ৫ টি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 04:55 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনে সোমবার আসন জিতেছে ৫ টি দল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ৯৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে স্বল্প ভোটের ব্যাবধানে এগিয়ে রয়েছে আতা হুর্ত দল। এ দলে নির্বাসিত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভের সমর্থকরা রয়েছে। কমিশন আরো জানায়, নির্বাচনে অংশ নেওয়া ২৯ টি পার্টির মধ্যে ৫ টি দল দেশব্যাপী ৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছে। আর দেশের প্রতিটি অঞ্চলে দলগুলো পেয়েছে পার্লামেন্টে আসন জেতার জন্য প্রয়োজনীয় নূন্যতম দশমিক ৫ শতাংশের বেশি ভোট। রোববারের নির্বাচন কোন সহিংসতা ছাড়া শেষ হয়েছে। তবে কিছু জাল ভোটের খবর পাওয়া গেছে। এক শ' ২০ আসনের পার্লামেন্টে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেশটিতে জোট সরকার গঠিত হতে যাচ্ছে মনে করা হচ্ছে । সাবেক সোভিয়েত ইউনিয়নের আওতাভূক্ত কিরগিজস্তানই প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাত্র ৪ মাস আগে দেশটিতে জাতিগত সহিংসতায় ৪০০ জন নিহত এবং হাজার হাজার লোক গৃহহারা হয়েছে। প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভ এক টেলিভিশন ভাষণে বলেছেন, "আমরা গর্ব বোধ করতে পারি এজন্য যে, এবারের নির্বাচন পূর্ববর্তী যেকোন নির্বাচনের চেয়ে ভিন্ন।" রোববারের নির্বাচনে ভোট পড়েছে ৫৬ শতাংশ। জুনে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধানে সংশোধনী আনে দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/বিসিএস/এলকিউ/১৯৪২ ঘ.