২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলগ্রেডে সমকামী অধিকার আন্দোলনে সহিংসতা

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সমকামীদের অধিকার আদায়ের আন্দোলনে সমকামী-বিরোধীরা বাধা দিলে রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯০ জন পুলিশ আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে আরো অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

বেলগ্রেড, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিেেফার ডটকম/রয়টার্স) - সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সমকামীদের অধিকার আদায়ের আন্দোলনে সমকামী-বিরোধীরা বাধা দিলে রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯০ জন পুলিশ আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে আরো অনেকে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ে মারে। অন্যদিকে বিক্ষোভকারীরা সশস্ত্র কর্মকর্তাদের লক্ষ্য করে পেট্রোল বোমা ও পাথর ছুড়ে মারে এবং নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা চালায়। বিক্ষোভকারীরা ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সদর দপ্তর লাগোয়া একটি গ্যারেজে আগুন লাগিয়ে দেয়। এ সময় কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষ রাজধানীর অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। প্রতিরক্ষা মন্ত্রী দ্রাগান সুতানোভাক সাংবাদিকদের বলেছেন, "সার্বিয়ার জন্য এ দিনটি সত্যিই দুঃখজনক।" ২০০১ সালের পর সার্বিয়ায় এটিই প্রথম সমকামী বিক্ষোভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৯ ঘ.