২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে আবারো সংঘর্ষের হ্্ুঁশিয়ারি দিলেন বশির

দক্ষিণাঞ্চলের সাবেক বিদ্রোহীরা শান্তিচুক্তি থেকে পিছু সরে যাচ্ছে বলে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

খার্তুম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণাঞ্চলের সাবেক বিদ্রোহীরা শান্তিচুক্তি থেকে পিছু সরে যাচ্ছে বলে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির অভিযোগ করেছেন। ফলে বিরোধপূর্ণ অঞ্চলটিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে গণভোটের আগে সেখানে পুনরায় সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সুদানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে একথা জানিয়েছে। লিবিয়ার সিতে অনুষ্ঠিত এক সম্মেলনে শনিবার বশির একথা বলেছেন। তার এ মন্তব্য খার্তুম ও দক্ষিণ নিয়ন্ত্রণাধীন সুদান পিপলস্ লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) মধ্যে বাক-যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এক শান্তি চুক্তির মাধ্যমে পাঁচ বছর আগে এ দু'পক্ষের মধ্যে কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। তিন মাসের মধ্যে সুদানে এক গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটের মাধ্যমেই শান্তি চুক্তি পরিণতি পাবে। গণভোটের মাধ্যমে দক্ষিণ সুদানের জনগণ নির্ধারণ করবে তারা কী স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় নাকি সুদানের অন্তর্ভূক্ত থাকবে। ওদিকে, এসপিএলএম নেতা ও দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির স