এল ফাসের, সুদান, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের দারফুর থেকে জাতিসংঘের এক শান্তিকর্মীকে বৃহস্পতিবার অস্ত্রধারীরা অপহরণ করেছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল ওই অঞ্চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই এ অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের মুখপাত্র কেমাল সেইকি বলেন, "আজ সন্ধ্যায় অস্ত্রধারীরা এল ফাশিরে একটি বাড়িতে ঢুকে চার শান্তিকর্মীকে জিম্মি করে ফেলে। অস্ত্রধারীরা দুজনকে বেঁধে রেখে দুজনকে গাড়িতে করে নিয়ে যায়। তাদের মধ্যে একজন পালাতে সক্ষম হলেও অন্যজন এখনও নিখোঁজ।"
অপহৃত ব্যক্তি সুদানিজ নয় জানালেও বিস্তারিত আর কিছু জানাননি সেইকি।
অপহরণকারীরা যেন পালাতে না পারে সেজন্য সুদানের নিরাপত্তা বাহিনী শহর থেকে বের হওয়ার প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে।
সেইকি জানান, এল ফাসেরে এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক কর্মী অপহরণের ঘটনা ঘটল।
তিনি আরো জানান, অস্ত্রধারীরা ঘরে ঢুকেই চারজনকে মেঝেতে শুয়ে পড়তে বলে এবং তাদের দিকে অস্ত্র তাক করে রাখে।
স
bdnews24