লস অ্যাঞ্জেলেস, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের গলার ক্যান্সারের চিকিৎসা শেষ পর্যায়ে।
৬৬ বছর বয়সী ডগলাসের প্রচারণাকর্মী অ্যালেন বারি পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন, ক্যান্সার চিকিৎসায় ৮ সপ্তাহের কেমোথেরাপি সম্পন্ন করেছেন তিনি।
বারি জানান, এরপর আর কোনো চিকিৎসা কর্মসূচি নেই।
বারি আরো জানান, এটি শেষ হওয়ায় তিনি সত্যিই ভীষণ সুখী।
অগাস্টে গলায় ক্যান্সারের কথা সর্বসমক্ষে জানান 'ওয়াল স্ট্রিট' খ্যাত এই অভিনেতা। তবে ডাক্তাররা স্টেজ ফোর পর্যায়ের এই ক্যান্সার নিরাময়যোগ্য বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন।
ডগলাসকে চলতি সপ্তায় নিউ ইয়র্কে হেঁটে তার মেয়েকে স্কুলে দিয়ে আসতে দেখা গেছে।
প্রচারণাকর্মী বারি জানান, অবস্থা পর্যবেক্ষণ ও সার্বিক সুস্থ্যতার জন্য ডগলাসের ছয় সপ্তাহ সময় দরকার।
মাইকেল ডগলাস ১৯৮৭ সালে 'ওয়াল স্ট্রিট' চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার অর্জন করেন। প্রখ্যাত অভিনেত্রী ক্যাথরিন জেটা জোন্স ডগলাসের স্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ঘ.
bdnews24