২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে অপহৃত প্রিন্স হ্যারি!

আফগানিস্তানে সামরিক দায়িত্ব পালনকালে ব্রিটেনের রানি এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি অপহৃত হয়েছেন। এ কল্পকাহিনী একটি প্রামাণ্যচিত্রের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

লন্ডন, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে সামরিক দায়িত্ব পালনকালে ব্রিটেনের রানি এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি অপহৃত হয়েছেন। এ কল্পকাহিনী একটি প্রামাণ্যচিত্রের। প্রিন্স হ্যারি অপহৃত হলে কী ঘটতো তা দেখার জন্যই এ প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। "দি টেকিং অব প্রিন্স হ্যারি" শীর্ষক এ তথ্যচিত্র ২১ অক্টোবর ব্রিটেনের চ্যানেল ফোরে প্রচারিত হবে। এতে দেখানো হয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরপরই হ্যারি অপহৃত হন। ২০০৮ সালে আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের সঙ্গে হ্যারিও নিয়োজিত ছিলেন। এর আগে ব্রিটিশ রাজ পরিবার থেকে হ্যারির চাচা প্রিন্স এন্ড্রু ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধে অংশ নিয়েছিলেন। ওই যুদ্ধে এন্ড্রু হ্যালিকপ্টারে করে পালিয়ে যান। ২৬ বছর বয়সী হ্যারি আবার আফগানিস্তানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আগেরবার আফগানিস্তানে তার অবস্থানের খবর ফাঁস হয়ে গেলে নির্দিষ্ট মেয়াদের আগেই তাকে সেখান থেকে চলে আসতে বাধ্য করা হয়েছিলো। চ্যানেল ফোরের মুখপাত্র জানিয়েছেন, "তারা এ প্রামাণ্যচিত্রের ব্যাপারে রাজপরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু কোন সাড়া পাননি।" এ প্রামাণ্যচিত্রের কাহিনী ইতোমধ্যেই সমালোচিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪২ ঘ.