কোয়েটা, পাকিস্তান, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারে বুধবার ফের হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। পুলিশসূত্রে জানা যায়, এতে ২০টি ট্যাঙ্কার পুড়ে গেছে।
এরআগে গত শুক্রবার ও সোমবার ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় জঙ্গিরা। সর্বশেষ বুধবারের হামলা তারই ধারাবাহিকতা।
জানা গেছে, দুটি পিকআপ ট্রাকে করে ১৪ জনের একটি সশস্ত্র দল দ্রুত এসে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে একজন নিহতও হয়েছেন।
সর্বশেষ এ হামলার আগে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জ্বালানি সরবরাহের ট্যাঙ্কারগুলোতে একই কায়দায় হামলা চালিয়েছে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা।
সোমবারের ওই হামলায় কমপক্ষে ১২ জনের একটি সশস্ত্র দল গুলি চালিয়ে ৩ জন রক্ষীকে হত্যা করার পর ট্যাঙ্কারগুলোতে হামলা চালায় বলে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান।
ওই হামলার আগে গত শুক্রবারও ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা।
গত বৃহস্পতিবার ন্যাটোর হেলিকপ্টার হামলায় উল্টরপশ্চিমাঞ্চলীয় খুররম অঞ্চলে পাকিস্তানের তিন সেনা মারা যাওয়ার পর ক্ষুদ্ধ পাকিস্তানি কর্তৃপক্ষ ন্যাটোর জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়।
তার একদিন পরই শিখরপুর শহরের কাছাকাছি শুক্রবার হামলা চালিয়ে ন্যাটোর জ্বালানি সরবরাহের প্রায় ৩৬ টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করে অজ্ঞাত বন্দুকধারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৫ঘ.
bdnews24