২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সরকারের গোপন আলোচনা

আফগানিস্তানের দীর্ঘ মেয়াদি যুদ্ধ অবসানের চেষ্টা চালাচ্ছে প্রেসিডন্টে হামিদ কারজাইয়ের সরকার। এ লক্ষ্যে সমঝোতায় পৌঁছাতে তালেবান জঙ্গিদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 06:49 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দীর্ঘ মেয়াদি যুদ্ধ অবসানের চেষ্টা চালাচ্ছে প্রেসিডন্টে হামিদ কারজাইয়ের সরকার। এ লক্ষ্যে সমঝোতায় পৌঁছাতে তালেবান জঙ্গিদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছে তারা। আরব ও আফগান সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে এ খবর প্রকাশিত হয়েছে। অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, "তালেবান প্রতিনিধিরা কুয়েটা শুরা, পাকিস্তান ভিত্তিক আফগান তালেবান সংগঠন ও তালেবান নেতা মোহাম্মদ ওমরের হয়েই এ আলোচনা করছে বলে ধারণা করা হচ্ছে।" সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি আরো জানায়, বর্তমান আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া এক বছর আগে সৌদি আরবের মধ্যস্থতায় অনুষ্ঠিত অসমাপ্ত বৈঠকের ধারাবাহিকতাই বর্তমান আলোচনা। সংবাদপত্রটির তথ্য মতে আলোচনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে, "এ সমস্যা সমাধানে একটি পথ খুঁজে বের করতে তারা (তালেবান জঙ্গিরা) খুবই আগ্রহী।" ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসন অবসানে দেশটিতে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। প্রায় ৯ বছর ধরে এ অভিযান চালানো হচ্ছে, কিন্তু তারপরও তাদের সম্পূর্ণ নির্মূল করতে ব্যর্থ হয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২০০ঘ.