২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে নিরাপত্তা শিথিল হচ্ছে

ভারত-শাসিত কাশ্মীরে নিরাপত্তা শিথিল করছে শ্রীনগর কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হচ্ছে কয়েকটি নিরাপত্তা বাঙ্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 04:31 PM

Updated : 25 Aug 2022, 07:02 PM

শ্রীনগর, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত-শাসিত কাশ্মীরে নিরাপত্তা শিথিল করছে শ্রীনগর কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হচ্ছে কয়েকটি নিরাপত্তা বাঙ্কার। গোলযোগপূর্ণ কাশ্মীরে নয়াদিল্লির উত্তেজনা প্রশমনের চেষ্টায় আওতায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাশ্মীরে ধর্মঘট, বিক্ষোভ আর কারফিউ চলেছে গত কয়েকমাস ধরে। জুন থেকে চলমান বিক্ষোভ-সহিংসতায় মারা গেছে ১শরও বেশি মানুষ। গ্রেপ্তার হয়েছে বহু বিক্ষোভকারী। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা প্রভাকর ত্রিপাঠি বলেছেন, "শ্রীনগরে আমরা (নিরাপত্তা) বাঙ্কার সরিয়ে নিতে শুরু করেছি। এ পক্রিয়া শেষ করতে কয়েক দিন লাগবে।" ১৬ টি বাঙ্কার সরিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। তবে কেবল এ পদক্ষেপই কাশ্মীরীরা সন্তুষ্ট নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। ঊর্ধ্বতন বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ ওমর ফারুক রয়টার্সকে বলেছেন, গোটা কাশ্মীরটাই সেনা ঘাঁটির মতো। সেখানে ১০/১৫ টি বাঙ্কার তুলে নেওয়াটা নগণ্য ব্যাপার মাত্র। অন্যান্য শহর থেকেও পুরোপুরি সেনা তুলে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৫০ ঘ.