২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের কাঠগড়ায় ডাচ এমপি

মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার অভিযোগে সোমবার বিচারের মুখোমুখি হয়েছেন ডাচ এমপি গির্ট উইল্ডারস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 04:25 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

আমস্টার্ডাম, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার অভিযোগে সোমবার বিচারের মুখোমুখি হয়েছেন ডাচ এমপি গির্ট উইল্ডারস। উইল্ডারস ইসলাম-বিরোধী ডাচ রাজনীতিবিদ। নতুন ডাচ সরকার গঠনে তার ভূমিকা বিতর্কিত হলেও গুরুত্বপূর্ণ। গণমাধ্যমে করা মন্তব্যে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বৈষম্য উস্কে দেওয়াসহ নাৎসীবাদের সঙ্গে ইসলামের ধর্মের তুলনা করে মুসলিমদের অপমান করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে উইল্ডারস এর সর্বোচ্চ শান্তি একবছরের কারাদণ্ড হতে পারে। নেদারল্যান্ডস এ জুনে নির্বাচনের মধ্য দিয়ে উইল্ডারস এর ফ্রিডম পার্টি তৃতীয় বৃহত্তম পার্টি হিসাবে উঠে এসেছে। পরবর্তী পার্লামেন্টে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে একটি স্যোশাল মিডিয়া সাইটে উইল্ডারস বলেন, "আমার সঙ্গে অন্ততপক্ষে ১৫ লাখ মানুষের বাকস্বাধীনতার বিচার হচ্ছে।" এই ১৫ লাখ মানুষ বলতে তিনি ৯ জুনের নির্বাচনে ফ্রিডম পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করা ভোটারদের কথাই বোঝাতে চেয়েছেন। বিচারের এ দিনটিকে তিনি 'ভয়ঙ্কর দিন' আখ্যা দেন। আইনজীবীরা উনল্ডারস এর বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বৈষম্য উস্কে দেওয়ার ৫ টি অভিযোগ এনেছেন। বিচার চলাকালে ২০০৬ সাল থেকে ২০০৮ সালের মধ্যে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন তা খতিয়ে দেখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২০ ঘ.