২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরান-সিরিয়া সখ্য

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে নতুন করে বন্ধন অটুট রাখার আশ্বাস দিয়েছে সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে শনিবার এ আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

তেহরান, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে নতুন করে বন্ধন অটুট রাখার আশ্বাস দিয়েছে সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে শনিবার এ আশ্বাস দেন। ইরানকে একঘরে করার চেষ্টায় থাকা যুক্তরাষ্ট্র সিরিয়ার এ পদক্ষেপে আরো নাখোশ হবে বলেই মনে করা হচ্ছে। একদিনের সফরে তেহরানে গিয়ে আসাদ বলেন, "বিপ্লবের (ইরানের ইসলামিক বিপ্লব) একদম শুরু থেকে ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আমরা ইরানের পাশে দাঁড়িয়েছি।" ফিলিস্তিন ও লেবাননকে সমর্থন দেওয়া এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ঔদ্ধত্য প্রতিহত করায় আসাদের অবদানের জন্য আহমাদিনেজাদ তাকে ইরানের সর্বোচ্চ সম্মাননা দিয়েছেন। এক টেলিভিশন অনুষ্ঠানে আহমাদিনেজাদ ও আসাদকে হাসিমুখে ক্যামেরার দিকে হাত উঁচিয়ে থাকতে দেখা যায়। সে অনুষ্ঠানে আহমাদিনেজাদ বলেন, "আমরা দুই দেশ ও জাতি দুই ভাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৬ ঘ.