২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে হোটেল তৈরি করবে রাশিয়া

মহাকাশে প্রথম হোটেল নির্মাণের পরিকল্পনা করেছে রাশিয়া। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে'র (আইএসএস) নেতৃত্বস্থানীয় রুশ ঠিকাদারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

মস্কো, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাকাশে প্রথম হোটেল নির্মাণের পরিকল্পনা করেছে রাশিয়া। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে'র (আইএসএস) নেতৃত্বস্থানীয় রুশ ঠিকাদারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। এনার্জিয়া কোম্পানির উপ-প্রধান ডিজাইনার অ্যালেকজান্ডার দেরেচিন বলেছেন, তারা একটি বেসরকারি মহাকাশ স্টেশন নির্মাণের জন্য বিনিয়োগকারী চায়। ওই স্টেশনে ৭ জন থাকতে পারবে এবং এতে হোটেলের মত সেবা দেওয়া হবে। দেরেচিন রয়টার্সকে আরো জানায়, "বিশ্ব জুড়ে বাণিজ্যিক মহাকাশযান তৈরি হচ্ছে। এতে করে তাদের কোথাও না কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে।" অরবিটাল টেকনোলজির সঙ্গে যৌথভাবে এনার্জিয়া এ কার্যক্রম শুরু করবে। অরবিটাল এক বিবৃতিতে জানিয়েছে, হোটেলটিতে বৈজ্ঞানিক গবেষণা, মিডিয়া প্রজেক্ট এবং বিনোদনের সুবিধা থাকবে। এয়াড়া, এটি নভোচারীবাহী রাশিয়ার সয়ুজ নভোযানের বিরতিস্থল হিসেবেও ব্যবহার করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৬ ঘ.