সারাজেভো, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিগত সংঘাতে দ্বিধা-বিভক্ত বসনিয়ায় রোববার সাধারণ নির্বাচণে ভোটগ্রহণ চলছে।
জাতিগত যুদ্ধের ১৫ বছর পরও প্রধান রাজনৈতক দলগুলো নির্বাচনে জনগণকে নিজ নিজ জাতিগত গোষ্ঠীর প্রার্থীদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে বসনিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সংঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আসবে কিনা সে বিষয়টিও নির্ধারিত হবে।
বসনিয়ার জনগণ কেন্দ্রীয় সরকারের নেতাদের ও আধা সায়ত্ত্বশাসিত দুটি অঞ্চলের জন্য নেতা নির্বাচিত করবে।
আধা সায়ত্ত্বশাসিত অঞ্চল দুটি হচ্ছে, সার্ব রিপাবলিক এবং মুসলিম ক্রোট ফেডারেশন।
বিশেষ এক সংবিধানের কল্যাণে বসনিয়ানবাসী এ ভোটের মধ্য দিয়ে পাঁচ জন প্রেসিডেন্ট ও ৭০০ এমপি নির্বাচন করবে।
১৯৯২ থেকে ১৯৯৫ সালে সার্ব ও মুসলিমদের জাতিগত সংঘাতে বসনিয়ায় প্রায় এক লাখ মানুষের প্রাণহানি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৫৯ ঘ.
bdnews24