আবুজা , অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাইজেরিয়ার রাজধানীতে স্বাধীনতার ৫০ বছরপূর্তি পালনকালে শুক্রবার প্যারেডস্থলের কাছে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।
পুলিশ একথা জানিয়েছে।
'মুভমেন্ট ফর দ্য এমানসিপেশন অব দ্য নাইজার ডেলটা ' (এমইএনডি) নামের নাইজেরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠী ই-মেইলে বোমা হামলার হুমকি দেয়ার এক ঘন্টা পর এ বিস্ফোরণ ঘটে।
রয়টার্সের এক ক্যামেরাম্যান জানিয়েছেন, রাজধানী আবুজায় প্রথম গাড়ি বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ও দমকল কর্মকর্তারা গাড়ির আগুন নেভানোর চেষ্টা করার সময় দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে তিনটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।
এমইএনডির মুখপাত্র জোমো জিওমোর সই করা ই-মেইল বার্তায় স্বাধীনতা দিবসের প্যারেডস্থলের আশেপাশে কয়েকটি বোমা পেতে রাখা হয়েছে বলে সতর্ক করে দেওয়াসহ লোকজনকে এলাকা থেকে সরে যেতে বলা হয়।
আবুজা পুলিশের মুখপাত্র জিমোহ মশহুদ দুইটি গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হওয়ার খবর রয়টার্সকে নিশ্চিত করে জানিয়েছেন।
তবে বিবিসি ঘটনাস্থল থেকে এক দমকল কর্মীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মৃতদেহ পাওয়া গেছে ১০ টি।
হামলা সত্ত্বেও স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান (সামরিক ব্যান্ড, শিশুদের নৃত্যানুষ্ঠান এবং বিমান বাহিনীর প্রদর্শনী) চলেছে পরিকল্পনামাফিক। টেলিভিশন চিত্রে অনুষ্ঠানে কোনো বিঘ
bdnews24