২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নির্বাচনী কার্যালয়ে বোমা বিস্ফোরণ

মিয়ানমারে পল্লী এলাকার একটি নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ইয়াংগুন , অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে পল্লী এলাকার একটি নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ খবর জানিয়েছে। সেনা-শাসিত মিয়ানমারে দুই দশকের মধ্যে আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনের আগে এ বিস্ফোরণের ঘটনায় নির্বাচনকালে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কর্মকর্তরা ৪৫ মিনিট আগেই কার্যালয় বন্ধ করে দেয়। ইয়াংগুন থেকে ৮০ কিলোমিটার উত্তরে বাগো টাউনশিপ এলাকার সরকারি এ কার্যালয়ে বুধবার রাতে টিএনটি থেকে তৈরী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটে। কার্যালয়টিতে স্থানীয় এলাকার ভোটপত্র সমন্বয়ের কাজ করে আসছিলেন মিয়ানমারের 'ইউনিয়ন ইলেকশন কমিশন' কর্মকর্তারা। জান্তা সরকারের মুখপাত্র রাষ্ট্রীয় পত্রিকাগুলো বলেছে, ৭ নভেম্বরের নির্বাচন বানচাল করাই এ বোমা বিস্ফোরণের উদ্দেশ্য। শুক্রবারের পত্রিকাগুলোতে এ ঘটনার জন্য জঙ্গি এবং রাজনৈতিক সুযোগ সন্ধানীদের দায়ী করা হয়েছে। আসন্ন গণতান্ত্রিক নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮২৭ ঘ.