২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে প্রথম বিশ্বযুদ্ধের এক সেনা সমাহিত

ফ্রান্সের উত্তরাঞ্চলে প্রথম বিশ্বযুদ্ধের এক যুদ্ধক্ষেত্র থেকে খুঁড়ে পাওয়া ২৫০ জন ব্রিটিশ এবং অস্ট্রেলীয় সেনার মধ্যে অজ্ঞাতপরিচয় এক সেনার দেহাবশেষ সামরিক কায়দায় যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 11:33 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

প্যারিস, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের উত্তরাঞ্চলে প্রথম বিশ্বযুদ্ধের এক যুদ্ধক্ষেত্র থেকে খুঁড়ে পাওয়া ২৫০ জন ব্রিটিশ এবং অস্ট্রেলীয় সেনার মধ্যে অজ্ঞাতপরিচয় এক সেনার দেহাবশেষ সামরিক কায়দায় যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা হয়েছে। শেষকৃত্যানুষ্ঠানে একইসঙ্গে ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ার পতাকা উড়ানো হয়। যা প্রায় কখনই ঘটেনি। ২০০৮ সালে ফ্রান্সের উত্তরাঞ্চলের এক গণকবর থেকে প্রথম বিশ্বযুদ্ধের ২৫০ জন সেনার কবর উদঘাটন করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের মধ্যে প্রথমবারের মতো সঠিকভাবে সমাহিত হলেন ওই সেনা। অস্ট্রেলীয় সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল পল সিমন বলেন,"প্রায় একশ' বছর পর শেষ পর্যন্ত এসব সাহসী তরুণ যোদ্ধারা এখন শান্তিতে ঘুমাতে পারবে। এটা অস্ট্রেলীয়দের জন্য যেমন দারুণ এক অনুভূতি, তেমনি ব্রিটিশদের জন্যও। একইভাবে ফরাসিদের জন্যও।" সন্ধান পাওয়ার পর কবরগুলো খনন করার জন্য তৎক্ষণাৎ একটি বিশেষ দল পাঠানো হয়। তবে এখনও এদের অনেকের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। ১৯১৬ সালে ফরমেলেসের যুদ্ধে এসব সেনা প্রাণ হারান। আগামী ফেব্র"য়ারি মাসজুড়ে ২৫০ জন সেনার প্রত্যেককেই সমাহিত করা হবে এবং জুলাই মাস থেকে এ সমাধিক্ষেত্র দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩১ ঘ.