২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি মরণোত্তর পুরস্কার পেলেন জ্যাকসন

আরও একটি মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনকে। রোববার তিনি সঙ্গীতজ্ঞ লিওনার্ড কোহেন এবং লোরেটা লিনসহ আরও ছয় শিল্পীর সঙ্গে বিশেষ গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 09:29 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

লস এঞ্জেলেস, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরও একটি মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনকে। রোববার তিনি সঙ্গীতজ্ঞ লিওনার্ড কোহেন এবং লোরেটা লিনসহ আরও ছয় শিল্পীর সঙ্গে বিশেষ গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। কিন্তু উইলশায়ার ইবেল থিয়েটারে অনুষ্ঠিত ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানে জ্যাকসনের পরিবারের কেউই পুরস্কার গ্রহণ করতে যাননি। যদিও শোনা যাচ্ছিল জ্যাকসনের সম্মানে তার সন্তানদের কেউ এ পুরস্কার গ্রহণ করতে পারেন। জ্যাকসনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তার সাবেক ম্যানেজার ফ্রাঙ্ক ডি লিও। তিনি জ্যাকসনকে একজন 'মজার মানুষ' আখ্যা দিয়ে জানান, আপনারা ভাবতেও পারবেন না তিনি কেমন রসিক মানুষ ছিলেন। মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করে গত বছর ৫০ বছর বয়সে মারা যাওয়া জ্যাকসন তার জীবদ্দশায় ১৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৪২১