লন্ডন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---তালেবানদের শান্তি আলোচনার পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও।
শুক্রবার হিলারি বলেন, আফগানিস্তানে শান্তি আনতে হলে তালেবানদের সঙ্গেও কথা বলতে হতে পারে। কারণ শান্তির জন্য শুধু বন্ধুদের সঙ্গে কথা বললেই হবে না, কথা বলতে হবে শত্র"দের সঙ্গেও।
তিনি বলেন,"আমি মনে করি শুধু বন্ধুদের সঙ্গে আলোচনা করে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। আপনাকে শত্র"র সঙ্গেও কথা বলতে ইচ্ছুক হতে হবে, যদি আপনি বিদ্রোহের অবসান ঘটানোর মতো পরিস্থিতি চান। যা স্থিতিশীলতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হবে না।"
আফগানিস্তান বিষয়ক লন্ডন বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন হিলারি।
এর আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এক সাংবাদিক সম্মেলনে তালেবান নেতাদের শান্তি আলোচনায় বসানোর জন্য সৌদি আরবের সাহায্য কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১০৪ ঘ.
bdnews24