২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় শরথ ফনসেকার কার্যালয়ে পুলিশের তল্লাশি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী জেনারেল শারথ ফনসেকার কার্যালয়ে শুক্রবার আকস্মিক তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 11:56 AM

Updated : 24 Aug 2022, 06:28 PM

কলম্বো, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী জেনারেল শারথ ফনসেকার কার্যালয়ে শুক্রবার আকস্মিক তল্লাশি চালিয়েছে পুলিশ। ফনসেকার এক সহযোগী একথা জানিয়েছেন। এর দুদিন আগে সামরিক অভ্যুত্থানের ছক কষছেন এমন সন্দেহে সেনারা এক হোটেলে ফসসেকাকে অবরুদ্ধ করে রাখে। ফনসেকার সহযোগী অশাঙ্ক মাদেগারা রয়টার্সকে বলেন, "পুলিশের একটি বিশেষ কমান্ডো দল ফনসেকার অফিস ভেঙে ভেতরে ঢোকে।" রয়টার্সের এক সাংবাদিক দেখেন, ফনসেকার অফিসের বাইরে অবস্থান নিয়েছে পুলিশের কমান্ডো দল। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র তল্লাশির খবর নিশ্চিত করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৯ ঘ.