২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় শিগগিরই সাধারণ নির্বাচন ডাকছেন রাজাপাকসে

শ্রীলঙ্কায় পুননির্বাচিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন ডাকবেন। তার কার্যালয় বৃহস্পতিবার একথা বলেছেন।(ভিডিও দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

কলোম্বো, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলঙ্কায় পুননির্বাচিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন ডাকবেন। তার কার্যালয় বৃহস্পতিবার একথা বলেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র রুসিয়েন রাজাকরুণানায়েক বলেছেন, "প্রেসিডেন্ট খুব শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন দেবেন।" এর মধ্য দিয়ে রাজাপাকসে তার বর্তমান কোয়ালিশনকে পুনর্বিন্যাস করতে সক্ষম হবেন বলে জানান তিনি। তবে রাজাপাকসে কখন পার্লামেন্ট ভেঙে দেবেন তা বলতে অস্বীকৃতি জানান করুণানায়েক। শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৯ ঘ.