লন্ডন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে তালেবান জঙ্গি বিরোধী লড়াইয়ের রাজনৈতিক সমাধানে সংহতির ডাক দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। শান্তি, সংহতি ও সম্প্রীতির জন্য তিনি আফগানিস্তানে একটি জাতীয় পরিষদ গড়ার পাশাপাশি শান্তি জির্গা গঠনের আহ্বান জানিয়েছেন।
তালেবান বিদ্রোহের রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপেই আদিবাসী নেতাদের পরিষদের সভা আহ্বানের কথা বলেছেন কারজাই। একইসঙ্গে তিনি আফগানিস্তানের শান্তি প্রচেষ্টায় সৌদি আরব ও পাকিস্তানের সমর্থন কামনা করেছেন।
অন্যদিকে, আফগান বিদ্রোহীদেরকে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং সহিংসতা ছেড়ে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
লন্ডনে শুরু হওয়া ৬০ জাতি আফগান সম্মেলনে কারজাই এ আহ্বান জানান।
কারজাই বলেন, "আমাদেরকে দেশের সবার সঙ্গেই কথা বলতে হবে। বিশেষ করে আমাদের যেসব ভাইয়েরা দল ছেড়ে বেরিয়ে এসেছে তাদের সঙ্গে, যারা আর আল কায়েদা কিংবা অন্য কোনও সন্ত্রাসী নেটওয়ার্কে নেই। যারা আফগান সংবিধান মেনেছে।"
তিনি আরও বলেন, আমরা শান্তি, স
bdnews24