২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান গোটা বিশ্বের জন্য হুমকি: পেরেস

ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেস ইরানকে গোটা বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। আন্তর্জাতিক হলোকস্ট স্মরণ দিবসে বুধবার জার্মানির পার্লামেন্টে দেওয়া হিব্র" ভাষার ভাষণে পেরেস ওই কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 03:16 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

বার্লিন জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেস ইরানকে গোটা বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। আন্তর্জাতিক হলোকস্ট স্মরণ দিবসে বুধবার জার্মানির পার্লামেন্টে দেওয়া হিব্র" ভাষার ভাষণে পেরেস ওই কথা বলেন। নাৎসীদের ইহুদি নিধনযজ্ঞে শিকার হয়েছিলেন যারা তাদের স্মরণে এ দিবসটি পালন করতে জার্মানিতে যান পেরেস। পেরেস ইরান সরকারকে 'উগ্র শাসনব্যবস্থা' আখ্যা দিয়ে বলেন তারা সন্ত্রাসে মদদ দেয়। তার বক্তব্যে পার্লামেন্টে উপস্থিত সবাই করতালি দিয়ে ওঠে। পেরেস বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের হুমকি সৃষ্টি করেছে এবং তা গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক হয়ে আছে। নাৎসীদের কুখ্যাত আউশভিৎস নিধন শিবির মুক্ত হওয়ার ৬৫ বছর পূর্তিতে পেরেস জার্মান পার্লামেন্টে এ বক্তব্য রাখলেন। ভাষণে তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধপরবর্তী ঘনিষ্ঠ সম্পর্কের জন্য জার্মানির প্রশংসাও করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৩ ঘ.