সউল, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরোধপূর্ণ সমুদ্র সীমান্তের কাছে বুধবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গোলা বিনিময় হয়েছে।
গত তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এ ঘটনা দু'দেশের সীমান্তে অস্থিতিশীলতারই বহিঃপ্রকাশ।
ওই অঞ্চলে সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে উত্তর কোরিয়া আরও কয়েক রাউন্ড গুলির ব্যাপারে রাষ্ট্রীয় গণমাধ্যমে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দেওয়ার কয়েক ঘণ্টা পরই একটি ব্যারেজে গোলা ছোড়ে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে উত্তর কোরিয়া স্থল থেকে গোলা নিক্ষেপ করেছে এবং তা বিরোধপূর্ণ সমুদ্র সীমান্তে পড়েছে।
পরে দক্ষিণ কোরিয়া উপকূলীয় গোলন্দাজ বাহিনী থেকে গোলা নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ার প্রতি এক বার্তায় বলেন, "উত্তর কোরিয়ার এ বেআইনি পদক্ষেপের কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনা অযথা উদ্বেগের জন্ম দিয়েছে।"
দু'কোরিয়ার মধ্যকার স
bdnews24