বৈরুত, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভূমধ্যসাগরে ইথিওপিায়র বিমানটি ভেঙে পড়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে পাইলট দিক পরিবর্তনের অনুরোধে সাড়া দেয়নি। লেবাননের পরিবহণমন্ত্রী মঙ্গলবার একথা বলেছেন।
তবে এখনই পাইলটের ভুলের কারণেই বিমান দুর্ঘটনা ঘটেছে এমন কথা বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
মন্ত্রী গাজি আরিদি রয়টার্সকে জানান, ইথিওপিয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি সোমবার রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে জোরে একটি মোচড় দিয়ে কয়েক মিনিটের মধ্যেই ৯০ জন আরোহী নিয়ে সাগরে ভেঙে পড়ে।
আরিদি আরও বলেন, কন্ট্রোল টাওয়ার পাইলটকে একটি নির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছিল। কিন্তু পাইলটের কোনও সাড়া পাওয়া যায়নি। তারপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়।
তিনি বলেন, "আমরা জানিনা পাইলট কেন এমন করেছে বা কি ঘটেছিল।" সঠিক কারণটি নিশ্চিত না হওয়া পর্যন্ত পাইলটের ভুল হয়েছে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৩ ঘ.
bdnews24