ম্যানিলা, জানুয়ারি ২৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জনপ্রিয় অ্যালবাম 'থ্রিলার' এর ঢংয়ে নেচে ২০০৭ সালেই ইউ টিউবে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিল ফিলিপাইনের জেলখানায় বন্দি কয়েদিরা। এবার তারা জ্যাকসনকে শ্রদ্ধা জানাতে বেশ কিছু নাচ রপ্ত করে মাঠে নেমেছে।
লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মাইকেলের শেষ কনসার্ট সিরিজ 'দিস ইজ ইট' এর নাচগুলো দিয়েই কয়েদিদের নতুন এ ভিডিও তৈরি হয়েছে।
জ্যাকসনের দীর্ঘদিনের কোরিওগ্রাফার ট্রাফিস পেইন ও তার দুই ব্যাকআপ ড্যান্সার তিন দিন ধরে ফিলিপাইনের সেবু প্রাদেশিক জেলখানার ১৫ শ' কয়েদিকে ওই অনুষ্ঠানের জন্য প্রস্তুত করেছেন।
২৬ জানুয়ারি থেকে জ্যাকসনের 'দিস ইজ ইট' ডিভিডির পাশাপাশি কয়েদিদের ওই ভিডিওটিও ইউটিউব ডটকমে পাওয়া যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩৯ ঘ.
bdnews24