২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত ইথিওপীয় বিমানটি ৮ বছরের পুরোনো

লেবাননের রাজধানী বৈরুতের বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সোমবার ৯০ জন যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়া ইথিওপিয়া এয়ারলাইনের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ৮ বছরের পুরোনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 03:42 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

আদ্দিস আবাবা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লেবাননের রাজধানী বৈরুতের বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সোমবার ৯০ জন যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়া ইথিওপিয়া এয়ারলাইনের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ৮ বছরের পুরোনো। যুক্তরাষ্ট্রের সিটিআই গ্র"পের একটি ডিভিশন থেকে বিমানটি লীজ নেওয়া হয়েছিল ২০০৯ সালের সেপ্টেম্বরে। ইথিওপিয়া এয়ারলাইন একথা জানিয়েছে। ইথিওপিয়া এয়ারলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা জিরমা ওয়েক এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিমানটি মেরামত করে করে চালানো হত। শেষবার এটি মেরামত করা হয়েছে ২৫ ডিসেম্বরে। বিমানটি সাধারণভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। যান্ত্রিক কোনও ক্রটি পাওয়া যায়নি। বিমানটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় এতে গোলযোগের কোনও আলামত ছিল না এবং এরকম কোনও আলামত ছাড়াই বিমানটি বৈরুত ছেড়ে যায় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৩ ঘ.