২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে 'কেমিক্যাল আলী'র মৃত্যুদণ্ড কার্যকর

ইরাক সোমবার প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জ্ঞাতি ভাই আলী হাসান আল-মজিদ ওরফে 'কেমিক্যাল আলী'র মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 03:05 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

বাগদাদ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাক সোমবার প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জ্ঞাতি ভাই আলী হাসান আল-মজিদ ওরফে 'কেমিক্যাল আলী'র মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মানবতার বিরুদ্ধে অপরাধের সাজাস্বরূপ ফাঁসিতে ঝুঁলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সরকারের মুখপাত্র আলী আল দাব্বাগ একথা বলেন। তিনি বলেন, আলী হাসান আল-মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের কারণে চারবার কেমিক্যাল আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ইরাকের আদালত। ১৯৮৮ সালে ইরাকের হালাবজা শহরে বিষাক্ত গ্যাস ব্যবহার করে কুর্দি হত্যার দায়ে জানুয়ারিতে চতুর্থ দফায় কেমিক্যাল আলীর মৃত্যুদণ্ড হয়। ওই ঘটনায় ৫ হাজার মানুষ নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। বিষাক্ত গ্যাস হামলা চালানোর কারণেই মজিদের নাম দেওয়া হয় কেমিক্যাল আলী। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরাক দখল করে সাদ্দাম সরকারের পতন ঘটানোর পাঁচ মাস পর কেমিক্যাল আলী ধরা পড়েন। কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর দায়ে ২০০৭ সালেও মৃণ্ডদণ্ডাদেশ পান কেমিক্যাল আলী। এরপর ১৯৯১ সালে যুদ্ধের পর শিয়া বিদ্রোহীদের বিদ্রোহ দমাতে নির্বিচারে হত্যার দায়েও তাকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০২