২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেপের সত্যতা নিশ্চিত করতে পারেনি হোয়াইট হাউস

২৫ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে হামলা প্রচেষ্টার দায় স্বীকার করে প্রচারিত ওসামা বিন লাদেনের অডিও টেপটির সত্যতা নিশ্চিত করতে পারেননি হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ওয়াশিংটন, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২৫ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে হামলা প্রচেষ্টার দায় স্বীকার করে প্রচারিত ওসামা বিন লাদেনের অডিও টেপটির সত্যতা নিশ্চিত করতে পারেননি হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা। সিএনএন- এর 'স্টেট অব দ্য ইউনিয়ন' প্রোগ্রামে রোববার উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলরড বলেন, "আমি আল কায়েদার দায় স্বীকার কিংবা টেপটির সত্যতা নিশ্চিত করতে পারছি না। তবে ধারণা করছি, এটি লাদেনেরই। এই টেপের বার্তায়ও নির্বিচারে নিরীহ মানুষ হত্যার ফাঁকা বুলি আছে, যেমনটি আমরা আগেও শুনেছি।" রোববার আল জাজিরা টেলিভিশনে প্রচারিত ওই টেপে বড়দিনে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী একটি বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার দায় স্বীকার করা হয়েছে। নর্থওয়েস্ট ফ্লাইট ২৫৩ বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার জন্য অভিযুক্ত করা হয়েছে এক নাইজেরীয় উমর ফারুক আব্দুমুতালাবকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৮ ঘ.