২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামবাসীর মৃত্যুতে কাশ্মিরে বিক্ষোভ

ভারতীয় সেনার হাতে এক গ্রামবাসীর মৃত্যুর অভিযোগে রোবাবার শ্রীনগরের রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ করেছে হাজার হাজার কাশ্মীরী। পুলিশের গুলিতে কাশ্মীরে এর আগে আরেক গ্রামবাসীর মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 12:28 PM

Updated : 24 Aug 2022, 06:21 PM

শ্রীনগর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় সেনার হাতে এক গ্রামবাসীর মৃত্যুর অভিযোগে রোবাবার শ্রীনগরের রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ করেছে হাজার হাজার কাশ্মীরী। পুলিশের গুলিতে কাশ্মীরে এর আগে আরেক গ্রামবাসীর মৃত্যু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শনিবার রাতে ভারতীয় সেনারা মুশতাক আহমেদকে (৩৫) তার বাড়ির কাছে গুলি করে হত্যা করেছে। রোববার দক্ষিণ কাশ্মীরের শাহদি মার্গ এলাকায় নিহতের লাশ নিয়ে প্রতিবাদকারীরা "আল্লাহ হু আকবার এবং ভারতীয় সেনারা নিপাত যাক" স্লোগান দিয়ে রাস্তা প্রদক্ষিণ করে। পুলিশের ভাষ্য, মুশতাক সেনা ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের মধ্যে চলা সংঘর্ষের মাঝখানে পড়ে মারা গেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় উত্তর কাশ্মিরের মুসলিম অধ্যুষিত এলাকায় পুলিশ ক্যম্প স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহত এবং পাঁচ জন আহত হয়। খুব অল্প সময়ের মধ্যে দুইজন প্রাণ হারানোয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সংখ্যালঘু মুসলমানরা প্রতিবাদে ফেটে পড়েন। তারা স্বাধীনতার দাবিতেও স্লোগান দেন। কাশ্মীর সীমান্তে গোলাগুলি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সা