২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘকে ক্ষতিপূরণ দিলো ইসরায়েল

গাজা অভিযানে জাতিসংঘ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ব সংস্থাটিকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছে তেল আবিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 07:24 AM

Updated : 24 Aug 2022, 06:20 PM

জাতিসংঘ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা অভিযানে জাতিসংঘ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ব সংস্থাটিকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছে তেল আবিব। ইসরায়েলে জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসির্কি শুক্রবার এ তথ্য জানিয়ে বলেছেন, এ অর্থ দেওয়ার ফলে ওই ঘটনা নিয়ে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিঢে টানাপোড়েনের পরিসমাপ্তি টানতে রাজি হয়েছে জাতিসংঘ। ২০০৮ সালের ডিসেম্বরে ইসরায়েলের গাজা অভিযানের সময় বিমান হামলায় জাতিসংঘ ভবন ক্ষতিগ্রস্ত এবং বেশ কয়েকজন কর্মী নিহত হয়। মাসব্যাপী ওই হামলায় প্রায় ১৪০০ ফিলিস্তিনি নিহত হয় বলে হামাস বলে আসছে। গাজা অভিযানের সময় ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ ঘটিয়েছিলো বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, "আমরা কোনো ধরনের দায় ছাড়াই জাতিসংঘকে এ অর্থ দিতে রাজি হয়েছি এবং আমরা তা দিয়েও দিয়েছি।" ওই কর্মকর্তা ও জাতিসংঘ মুখপাত্র উভয়ই জানান, ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ৫ লাখ ডলার দিয়েছে ইসরায়েল। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৮ এর আগেও ইসরায়েলের বিভিন্ন অভিযানে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছিলো। তবে ইসরায়েল এবারই প্রথম অর্থ দিলো। ২০০৮ এর ক্ষতিপূরণ বাবদ ইসরায়েলের কাছে ১১২ কোটি ডলার চাওয়া হয়েছিলো বলে নেসির্কি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৩১৫ ঘ.