২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাস ছাড়তে পারেন জেলায়া

ক্ষমতা থেকে বিতাড়িত হন্ডুরাসের প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া বুধবার জানিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে এক চুক্তির আওতায় তিনি ২৭ জানুয়ারি দেশ ছাড়তে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 03:42 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

তেগুচিগাল্পা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- -- ক্ষমতা থেকে বিতাড়িত হন্ডুরাসের প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া বুধবার জানিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে এক চুক্তির আওতায় তিনি ২৭ জানুয়ারি দেশ ছাড়তে পারেন। গত জুনে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন জেলায়া। সেনাবাহিনী তাকে নির্বাসনে পাঠায়। গত সেপ্টেম্পরে লুকিয়ে হন্ডুরাসে প্রত্যাবর্তনের পর তেগুছিগালপার ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন জেলায়া। বুধবার জেলায়া জানিয়েছেন, প্রেসিডেন্ট লিওনেল ফার্নান্দেজ তাকে ডোমিনিকান রিপাবলিকে সম্মানিত অতিথি হিসাবে প্রবেশ করার প্রস্তাব দিয়েছেন এবং তিনি এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। হন্ডুরাসের নবনির্বাচিত প্রেসিডেন্ট পোরফিরিও লেবোর সঙ্গে ফার্নান্দেজের একটি চুক্তিও হয়েছে। এক বিবৃতিতে জেলায়া বলেন, "জনগণ আমাকে যে মান, মর্যাদা দিয়েছে এই চুক্তির মধ্য দিয়েই তা ধরে রাখতে পারব আমি।" বুধবার সান্তা ডমিনগোতে হন্ডুরাসের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরাসহ চুক্তি সই করেন লোবো ও প্রেসিডেন্ট ফার্নান্দেজ। চুক্তি অনুযায়ী জেলায়া, তার পরিবারের সদস্য এবং তার উপদেষ্টারা ২৭ জানুয়ারি ডোমিনিকান রিপাবলিকে প্রবেশ করতে পারবেন। নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর ২৭ জানুয়ারি শাসনক্ষমতা হাতে তুলে নেবেন লোবো। তবে বহু রাষ্ট্র লোবোর এই জয়কে নিন্দা জানিয়েছে, কারণ জেলায়াকে বিতাড়নকারী সামরিক জান্তাই নির্বাচন পরিচালনা করেছে। জেলায়া স্থানীয় এক রেডিওকে জানান, ম্যান্ডেট শেষ হওয়ার দিন ২৭ জানুয়ারিতেই তিনি দেশ ছাড়তে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১৩৫ ঘ.