পোর্ট অ প্রিন্স, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে বুধবার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী পরাঘাত অনুভূত হয়েছে। এতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জ্যাকমেলের ২৬ মাইল (৪২ কিলোমিটার) পশ্চিম-উত্তরপশ্চিম এ পরাঘাতের কেন্দ্র বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ।
ভূকম্পন অনুভূত হওয়া মাত্র লোকজন চিৎকার-চেঁচামেচি করে ছুটে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহের ভূমিকম্পে হাইতিতে ইতোমধ্যেই মৃতের সংখ্যা ২ লাখের কাছাকাছি পৌঁছেছে। নতুন এই ভূমিকম্পে আরও কিছু ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৭ ঘ.
bdnews24