২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে গাজার অর্গল খোলার আহ্বান দাতাসংস্থাগুলোর

ফিলিস্তিনের হাই-স্কুলের ছাত্রী ফিদা হেজ্জি ক্যান্সারে মারা যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে গেছেন কখন ইসরায়েলের কাছ থেকে অনুমতি জুটবে, কখন তার চিকিৎসা শুরু হবে ইসরায়েলের হাসপাতালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 01:05 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

গাজা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের হাই-স্কুলের ছাত্রী ফিদা হেজ্জি ক্যান্সারে মারা যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে গেছেন কখন ইসরায়েলের কাছ থেকে অনুমতি জুটবে, কখন তার চিকিৎসা শুরু হবে ইসরায়েলের হাসপাতালে। ১৮ বছরের হেজ্জিকে এক বার নয় তিন তিনবার অনুমতির প্রতিশ্র"তি দেওয়া হয়েছিল। কিন্তু গত নমেভম্বরে হেজ্জি মারা যাওয়ার তিন দিন পর তার পরিবার হাসপাতালে ভর্তি হওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে বলে জানতে পারে। হামাস শাসিত গাজায় ইসরায়েলের আগ্রাসনের এক বছর পর অবরুদ্ধ গাজায় চিকিৎসা সেবার প্রভাব নিয়ে বুধবার বৈঠকে বসেছিল জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ ৮০টি এনজিও র প্রতিনিধিত্বকারী 'ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিজ' (এআইডিএ)। বৈঠকে তারা আবারও ইসরায়েলের কাছে দাবি জানায়, গাজা সীমান্তে কড়া নিয়ন্ত্রণ শিথিলের