২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের কালো তালিকাভুক্ত ইয়েমেনি আল-কায়েদা শাখা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপকারী কমিটি মঙ্গলবার ইয়েমেনের আল কায়েদা শাখা ও এর দুই নেতাকে কালো তালিকাভুক্ত করেছে। দলটিকে দুর্বল করে দিতে এ পদক্ষেপ কাজে আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন দূত সুসান রাইস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 11:30 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

জাতিসংঘ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপকারী কমিটি মঙ্গলবার ইয়েমেনের আল কায়েদা শাখা ও এর দুই নেতাকে কালো তালিকাভুক্ত করেছে। দলটিকে দুর্বল করে দিতে এ পদক্ষেপ কাজে আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন দূত সুসান রাইস। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান জানান, 'আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা' (একিউএপি) এবং এর দুই নেতা নাসের আল-ওয়াহাইসি এবং কাশিম আল-রাইমির (২০০৬ সালে সানার জেলখানা থেকে ২৩ জঙ্গির সঙ্গে পালিয়েছিলেন দুজনই) বিশ্বব্যাপী সব সম্পদ বাজেয়াপ্ত এবং ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, "আজকের এই পদক্ষেপে একিউএপিকে দুর্বল করে দিতে আন্তর্জাতিক স