২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ব্যাপক দুর্নীতি চলছে: জাতিসংঘ

আফগানিস্তানে এক বছরে আড়াইশ' কোটি ডলারের দুর্নীতি হয়েছে। আফগানরা অনিরাপত্তা কিংবা বেকারত্বের চেয়েও বেশি উদ্বিগ্ন সরকারের অসাধুতা নিয়ে। একটি জাতিসংঘ সংস্থার প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

লন্ডন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আফগানিস্তানে এক বছরে আড়াইশ' কোটি ডলারের দুর্নীতি হয়েছে। আফগানরা অনিরাপত্তা কিংবা বেকারত্বের চেয়েও বেশি উদ্বিগ্ন সরকারের অসাধুতা নিয়ে। একটি জাতিসংঘ সংস্থার প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে। 'দ্য ইউনাইটেড নেশসনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম' (ইউএসওডিসি) তাদের প্রতিবেদনে বলেছে, আফগানরা নিত্যদিনই ঘুষ দুর্নীতির শিকার হচ্ছে। গত বছর প্রতি দুইজনে একজন আফগানকে অন্ততপক্ষে একবার হলেও সরকারি কর্মকর্তাদেরকে (পুলিশ অফিসার, বিচারক, কৌসুলি কিংবা সরকারের অন্যান্য সদস্য) ঘুষ দিতে হয়েছে। গড়ে আফগানদের ঘুষ দিতে হচ্ছে ১৬০ ডলার। যেখানে মাথাপিছু অর্থনৈতিক উৎপাদন বছরে মাত্র ৪২৫ ডলার। গত বছর আগস্ট ও অক্টোবরের মধ্যে ৭,৬০০ জন আফগানের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে ইউএনওডিসি। আফগানিস্তানের ১২ টি প্রদেশের রাজধানী এবং ১৬০০ টিরও বেশি গ্রামের লোকজন এ সাক্ষাৎকার দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিকভাবে আফগানরা গত ১২ মাসে আড়াইশ কোটি ডলার (২ দশমিক ৫ বিলিয়ন ডলার) ঘুষ দিয়েছে। যা আফগানিস্তানের মোট দেশীয় উৎপাদনের ২৩ শতাংশের সমপরিমাণ। ইউএনওডিসি এর নির্বাহনী পরিচালক এন্টনিও মারিয়া কোস্টা এক বিবৃতিতে বলেছেন, বিশ্বে ইতোমধ্যেই সবচেয়ে দরিদ্র দেশগুলোর সারিতে চলে আসা আফগানিস্তানে ঘুষ জনগণকে পঙ্গু করে দেওয়ার মতোই একটি বোঝা। আফগানিস্তানে যে পরিমাণ দুর্নীতি হয় তা দেশটির অর্থনৈতিক উৎপাদনের ১ চতুর্থাংশের সমপরিমাণ। এ দুর্নীতির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে জাতিসংঘ কনভেনশন অনুযায়ী ব্যবস্থা নিতে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে আহ্বান জানান মারিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৭ ঘ.