পোর্ট অ' প্রিন্স, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে যে গতিতে খাদ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে, তাতে দুর্গতদের বেঁচে থাকার সম্ভাবনা সামান্য হলেও বেড়েছে। তবে চিকিৎসকরা ভয় পাচ্ছেন, রোগের প্রাদুর্ভাব নিয়ে।
ছড়িয়ে পড়া রোগ সামাল দেওয়াটাই পরবর্তীতে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা।
ত্রাণ তৎপরতায় অংশগ্রহণকারী চিকিৎসক দল মোবাইল হাসপাতালের মাধ্যমে হতাহতদের চিকিৎসায় রীতিমতো হিমশিম খাচ্ছে। খুব শিগগিরি ধনুষ্টংকার, গ্যাংগ্রিন, হাম এবং মেনিনজাইটিসসহ নানা ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে বলে তারা হুঁশিয়ার করে দিয়েছে।
গত সপ্তাহে ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাইতির রাজধানী বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ২ লাখ মানুষ মারা গেছে। আহত হয়েছে ৩০ লাখ এবং আশ্রয়হীন হয়েছে অগণিত মানুষ।
তবে পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। যার একটা লক্ষণ হচ্ছে, বিক্রেতারা রাস্তার ধারে সব্জি ও ফলমূল বিক্রি শুরু করেছে। তবে সোমবারও পরিস্থিতি ছিল খারাপ ছিল। শত শত লুটেরা রাজধানী পোর্ট অ' প্রিন্সের ধ্বংস হয়ে যাওয়া বাড়ি ঘর এবং দোকান পাট থেকে নানা জিনিস লুট করছে এবং নিজেদের মধ্যে মারামারিতেও জড়িয়ে পড়ছে।
জাতিসংঘের প্রধান বান কি মুন জানিয়েছেন, তিনি ভূমিকম্প বিধ্বস্ত হাইতির শৃঙ্খলা রক্ষা করতে নিরাপত্তা পরিষদকে আরও ১ হাজার ৫ শ' পুলিশ এবং ২ হাজার সেনা পাঠানোর সুপারিশ করেছেন। বর্তমানে হাইতিতে জাতিসংঘের ৯ হাজার শান্তিরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে।
এছাড়াও যুক্তরাষ্ট্রের ১১ হাজার সেনা হাইতিতে এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে। ২ হাজার ২ শ' সেনা, চিকিৎসা সরঞ্জামাদি ও ভারী জিনিস সরানোর যন্ত্রপাতি এবং হেলিকপ্টার নিয়ে হাইতির পথে রয়েছে।
হাইতির প্রেসিডেন্টও জানিয়েছেন, লুটেরাদের সহিংসতা দমাতে জাতিসংঘের শান্তিরক্ষীরা পুরোপুরি সমর্থ না হওয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনী তাদের এ কাজে সাহায্য করবে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী হাইতির পুলিশের ভূমিকা পালন করবে না। তবে তাদের আত্মরক্ষার অধিকার থাকবে এবং তারা হাইতির নিরীহ মানুষ বা আন্তর্জাতিক স
bdnews24