২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে তালেবান হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে বিভিন্ন সরকারি ভবনসহ আরও কয়েকটি স্থানে সোমবার কমান্ডো স্টাইলে আক্রমণ করেছে প্রায় ২৪ জন তালেবান বন্দুকধারী। এদের মধ্যে কয়েকজনের দেহে আত্মঘাতী বিস্ফোরক বেল্ট বাঁধা। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 09:37 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

কাবুল, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে বিভিন্ন সরকারি ভবনসহ আরও কয়েকটি স্থানে সোমবার কমান্ডো স্টাইলে আক্রমণ করেছে প্রায় ২৪ জন তালেবান বন্দুকধারী। এদের মধ্যে কয়েকজনের দেহে আত্মঘাতী বিস্ফোরক বেল্ট বাঁধা। হামলায় কয়েকজন নিহত হয়েছে বলে কয়েকটি সূত্রে জানা গেছে। (আরও তথ্যসহ-১) গত ফেব্র"য়ারির পর এটিই কাবুলে সবচেয়ে বড় হামলা। জঙ্গিদের হামলা করা একটি শপিং সেন্টার থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সর্বশেষ খবরে জানা গেছে, সেন্টারটিতে অবস্থান নেওয়া তালেবানদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর আফগান নিরাপত্তা বাহিনী ভবনটির নিয়ন্ত্রণ দখল করেছে। একটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। সংঘর্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি। প্রেসিডেন্ট প্রসাদ এবং শহরের কেন্দ্রস্থলের কয়েকটি মন্ত্রণালয়ে তালেবানদের মূল হামলাও প্রতিহত করা গেছে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের এ সময়ে এ হামলা হল। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারীসহ ২০ জন হামলাকারীর একটি দল সরকারের বিভিন্ন ভবন দখল করেছে এবং আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে। প্রাথমিক খবরে ঘটনাস্থল থেকে নিরাপত্তা কর্মকর্তা আমির মোহাম্মাদ জানান, "ব্যাংক ও শপিং সেন্টারসহ বেশ কয়েকটি ভবনে কমপক্ষে ১০ জন আত্মঘাতী হামলাকারী আক্রমণ করেছে।" তিনি হামলায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুপক্ষে বন্দুকযুদ্ধ চলার মধ্যেই কাবুলের শপিং সেন্টারের বাইরে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। এতে কয়েকজন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়। এর কয়েক মিটার দূরেই একটি সিনেমাহলের কাছে আরেকটি বোমা বিস্ফোরণ হয়েছে। অন্য একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় ৩০ জনের মতো হামলাকারী অংশ নিয়ে থাকতে পারে এবং ৩ জন নিহত হতে পারে। তবে কতজন হতাহত হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও পরিস্কার তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যার অংশিক চিত্র পাওয়া গেছে মাত্র। ন্যাটো বাহিনী বলেছে, অন্ততপক্ষে ২ জন জঙ্গি নিহত হয়েছে। অন্য একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শপিং সেন্টারে বোমা হামলাকারীরা দুই গার্ডকে গুলি করে হত্যা করেছে। আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এবং বিচার মন্ত্রণালয়ের উল্টো দিকের একটি বড় দোকানের কথা উল্লেখ করে তিনি রয়টার্সকে বলে, "বন্দুকধারীদের ওই দোকানের মধ্যে ঘিরে ফেলা হয়েছে। তারা সেখান থেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি বর্ষণ করছে এবং তাদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।" কাবুলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়ার পর ন্যাটো সেনারা আফগান ওই এলাকা নিরাপদ করতে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করছে বলে জানিয়েছে। কাবুলের কেন্দ্রস্থলে তালেবানদের এই সমন্বিত হামলা প্রেসিডেন্ট হামদি কারজাইয়ের জন্য আরেকটি নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪১২ ঘ.