২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মঞ্চে বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষ

দুজনের মধ্যে অমিলের শেষ নেই। কিন্তু তুরস্কে গণমাধমের সামনে এক মঞ্চে সমবেত হওয়া দু'জনই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডধারী। একজন পৃথিবীর সবচেয়ে খাটো, আর অন্যজন সবচেয়ে লম্বা মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুজনের মধ্যে অমিলের শেষ নেই। কিন্তু তুরস্কে গণমাধ্যমের সামনে এক মঞ্চে সমবেত হওয়া দু'জনই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডধারী। একজন পৃথিবীর সবচেয়ে খাটো, আর অন্যজন সবচেয়ে লম্বা মানুষ। ৭৪.৬১ সেন্টিমিটার (৩০ ইঞ্চিরও কম) উচ্চতার চীনের পিংপিং হচ্ছেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ। অন্যদিকে, ২৪৬.৫ সেন্টিমিটার উচ্চতার (আট ফুটেরও বেশি) লম্বা তুরস্কের সুলতান কোসেন হচ্ছেন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে সুলতান কোসেন বলেন, "বিশ্বের সবাই আমার চেয়ে খাটো। কিন্তু পিংপিং কে দেখে আমি একটু হোঁচট খেয়েছি।" কিন্তু গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করে লম্বা, খাটো দুজনই এখন তারকা। দুজনের মধ্যেই যেন চমৎকার এক বন্ধুত্ব গড়ে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৪২ ঘ.