বেইজিং, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ)- গত সপ্তাহে হঠাৎ করে কিয়াঙবা পুঙ্কগ পভর্নরের পদ থেকে পদত্যাগ করার পর অস্থিতিশীল তিব্বতের নতুন গভর্নর হিসাবে সাবেক এক সেনাকে বেছে নিয়েছে চীন।
পদ্ম চোলিং নামের এ সাবেক সেনা ২০০৮ সালের মার্চ মাসে রাজধানী লাসায় সংঘটিত বিক্ষোভের সময় লাসার দায়িত্বে ছিলেন। আগের গভর্নরের মতো তিনিও জাতিগত তিব্বতি।
৫৮ বছরের পদ্ম চোলিং ১৭ বছর পিপলস রিপাবলিক আর্মিতে দায়িত্ব পালন শেষে সরকারে যোগ দেন। ২০০৩ সালে তিনি তিব্বতের ভাইস-গভর্নর হন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার একথা জানায়।
তবে তিব্বতের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন আঞ্চলিক কমিউনিস্ট পার্টির নেতা ঝ্যাং কিংলি, যিনি একজন হান চীনা।
তিব্বত বিষয়ক পণ্ডিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি বার্নেট বলেন,"একজন সাবেক সেনা কর্মকর্তাকে তিব্বতের নতুন গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া এবং প্রকৃত নেতা কমিউনিস্ট পার্টি সেক্রেটারিও একজন সাবেক সেনা কর্মকর্তা হওয়ায় বোঝা যাচ্ছে, চীন সরকার তিব্বতকে সামরিক নিয়ন্ত্রণে রাখার মতো একটি সমস্যা হিসাবেই দেখছে।"
তিনি আরও বলেন, "এর মাধ্যমে চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ
bdnews24