২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মিয়ানমারে নির্বাচন হতে পারে বছরের দ্বিতীয়ার্ধে'

জান্তা সরকার এখনও নির্বাচনের প্রস্ততি সম্পন্ন করতে না পারায় মিয়ানমারে দীর্ঘপ্রতিক্ষীত নির্বাচন বছরের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হতে পারে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 01:38 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

দানাং, ভিয়েতনাম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জান্তা সরকার এখনও নির্বাচনের প্রস্ততি সম্পন্ন করতে না পারায় মিয়ানমারে দীর্ঘপ্রতিক্ষীত নির্বাচন বছরের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হতে পারে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া বৃহস্পতিবার একথা বলেছেন। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নিয়ান উইনের সঙ্গে বৈঠকের পর পিরোমিয়া ওই কথা জানিয়ে বলেন, "তিনি আমাকে বলেছেন নির্বাচনের ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং রাজনৈতিক দলের আইন প্রনয়ণের কাজ শেষ হয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পিরোমিয়া বলেন," শতভাগ কাজ শেষ করতে আরও দু' তিন মাস সময় লাগবে। এ থেকেই আপনি অঙ্ক কষে কিংবা অনুমান করে নিতে পারবেন যে নির্বাচন বছরের মাঝামাঝিতেই অনুষ্ঠিত হচ্ছে।" "তাই আমি মনে করি যে নির্বাচন বছরের দ্বিতীয় ভাগেই অনুষ্ঠিত হবে।" মিয়ানমারের জান্তা সরকার অবশ্য নির্বাচনের সময় নিয়ে নীরবতাই পালন করছে। তবে পিরোমিয়ার কাছে নিয়ান উইনের এমন মন্তব্যও বিরল ঘটনা। ভিয়েতনামে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সাংবাদিকদের কাছে মুখ খুলতে অস্বীকার করেন নিয়ান উইন। তবে বুধবার রাতের নৈশভোজে নিয়ান অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে মিয়ানমারের নির্বাচন সম্পর্কে সংক্ষেপে কথা বলেন। তবে নির্বাচন কবে হবে এ বিষয়ে কোনও ধারণা দেননি তিনি। আসিয়ানের সেক্রেটারি জেনারেল সুরিন পিটসুয়াম সাংবাদিকদের বলেন,"এখনও কোনও তারিখ নির্ধারণ হয়নি। তবে সব কিছু নিয়ম মতোই এগুচ্ছে। আমাদেরকে এমটিই বলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮২৬ ঘ.