পোর্ট অব প্রিন্স, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড় ধরনের ভূমিকম্পে মঙ্গলবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘর-বাড়ি। হাইতির জাতিসংঘ সদরদপ্তর ভবন ভেঙে পড়ে ভেতরের সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করছে ফ্রান্স।
৭ মাত্রার এ ভূমিকম্পে রাজধানী পোর্ট অব প্রিন্স লণ্ডভণ্ড হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রেসিডেন্টের প্রাসাদও। ভূমিকম্পের কেন্দ্র ছিলো পোর্ট অব প্রিন্স থেকে মাত্র ১০ মাইল দূরে।
২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে হাইতিতে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ।
ভূমিকম্পের পরপরই পোর্ট অব প্রিন্সে ধুলো ও ধোঁয়ায় আঁধার নেমে আসে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা বুধবার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ সদরদপ্তর ধ্বংস হয়ে ভেতরের প্রত্যেকেই নিহত হয়ে থাকতে পারে।
ওদিকে, জাতিসংঘ সদরদপ্তরভবনের অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে।
ফ্রান্সের আরটিএল বেতারে কুচনা বলেন, "জাতিসংঘ সদরদপ্তরভবন ধসে পড়েছে এবং ভেতরে যারা ছিল সবাই মারা পড়েছে বলেই মনে হচ্ছে।" কুচনা তার বন্ধু জাতিসংঘের বিশেষ দূত হেনি আন্নাবি নিহত হয়েছেন বলেও আশঙ্কা প্রকাশ করেন।
তবে তিনি বলেন, হাইতির প্রেসিডেন্ট তার ধসে পড়া প্রাসাদ থেকে বেঁচে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
কুচনা এসব তথ্য কোথা থেকে পেয়েছেন তা নির্দিষ্ট করে জানাননি। তবে তিনি হাইতিতে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন বলে জানান।
যোগাযোগ সমস্যার কারণে এখনও পর্যন্ত হতাহত ও কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তবে কয়েক হাজার লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দরিদ্র এ দেশটির এ ধরনের দুর্যোগ মোকাবেলার যথাযথ যন্ত্রপাতিরও অভাব রয়েছে।
ওয়াশিংটনে হাইতির রাষ্ট্রদূত রেমন্ড আলসিদে জোসেফ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র না দিতে পারলেও সাংবাদিকদের বলেন, তার দেশ এখন ভয়াবহ দুর্যোগের মুখোমুখি।
তিনি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমি বিশ্বকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আবেদন জানাচ্ছি যে, তারা ২০০৮ সালে হাইতিতে ৪ টি হারিকেন আঘাত হানার সময় যে পদক্ষেপ নিয়েছিল তেমন কোনেও পদক্ষেপ গ্রহণ করুক।"
তিনি আরও বলেন, "ওই সময়ে... যুক্তরাষ্ট্র হাইতি উপকূলে একটি হাসপাতাল জাহাজ পাঠিয়েছিল। তারা আবারও তেম কিছু করবে বলে আমি আশা করছি....এবং এ দুর্যোগে আমাদের সহায়তার দিন যাতে আমরা আবার উঠে দাঁড়াতে পারি। এছাড়া প্রবাসে অবস্থানরত হাইতির নাগরিকদের একসঙ্গে কাজ করতে এবং ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করারও আহ্বান জানাই।"
পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম হাইতিতে বেশ কিছু ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস রয়েছে। জাতিসংঘের প্রায় ৯ হাজার পুলিশ ও সেনাদল এখানে শান্তিরক্ষার কাজ করছে।
ভূমিকম্পে হাইতির জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদরপ্তরের পাঁচতলা ভবনটি ধসে পড়েছে।
ভূমিকম্পের কারণে ক্যারিবিয়ান সাগরে সুনামির আশঙ্কা করা হলেও তা হয়নি।
রয়টার্স প্রতিবেদক জোসেফ গাইলার দেলভা জানান, ভূমিকম্প সময় আশেপাশের সবকিছুই দুলে উঠছিলো। মানুষের চিৎকার আর ঘরবাড়ির ভেঙে পড়া সবকিছু মিলিয়ে পুরোটাই ছিলো আতঙ্ককর অবস্থা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জনগণের জন্য উদ্বেগ ও সমবেদনা জানিয়ে তাৎক্ষণিক সহযোগিতার জন্য বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন হাওয়াইয়ের হনুলুলুতে এক ভাষণের শুরুতেই ঘোষণা দেন, হাইতিতে সামরিক ও বেসামরিক- দুই ধরনের সাহায্যই পাঠানো হবে।
ওদিকে, পোপ বেনেডিক্ট ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে রোমান ক্যাথলিক চার্চের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দাতব্য সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাছাড়া, দ্রুত উদার হাতে সাহায্য দেওয়ার জন্য পোপ আন্তর্জাতিক স
bdnews24