২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধ সমর্থনের অঙ্গীকার করেছিলেন ব্লেয়ার

ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে নিরস্ত্র করার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটিতে সামরিক হামলা চালানোকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 03:52 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

লন্ডন, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে নিরস্ত্র করার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটিতে সামরিক হামলা চালানোকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে ব্লেয়ার এ অঙ্গীকার করেন। ব্লেয়ারের সাবেক প্রধান যোগাযোগ কর্মকর্তা এলাস্টাইর ক্যাম্পবেল মঙ্গলবার একথা জানিয়েছেন। ইরাক যুদ্ধের সরকারি তদন্তের মুখে ক্যাম্পবেল বলেন, ব্লেয়ার এবং বুশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সত্ত্বেও যুদ্ধের কোনও তাড়া কখনও ছিল না। তবে তিনি এও বলেন যে, ২০০৩ সালে ইরাকে আগ্রসনের আগে ব্লেয়ার ব্যক্তিগতভাবে বুশকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে, সাদ্দাম জাতিসংঘের নিরস্ত্রীকারণরে দাবি মেনে না নিলে তিনি ইরাকে সামরিক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ সমর্থন করবেন। ক্যাম্পবেল চিঠির বিষয়বস্তু উদ্ধৃত করে বলেন, "কূটনৈতিকভাবে নিরস্ত্রীকরণ সম্ভব না হলে সামরিকভাবে তা করতে হবে। এতে ব্রিটেনের সায় থাকবে।" ৭ বছর আগে ইরাক যুদ্ধের বিরুদ্ধে লন্ডনের রাস্তায় ব্যাপক বিক্ষোভের মধ্যেও ব্রিটেন ইরাকে মার্কিন-নেতৃত্বাধীন আগ্রাসনে ৪৫ হাজার সেনা পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪২ ঘ.