সিনচিয়াং, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রচণ্ড তুষারপাতে ঢাকা পড়েছে চীনের পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং প্রদেশ। নিহত হয়েছে একজন, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সরিয়ে নেওয়া হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষকে।
রাষ্ট্রীয় টেলিভিশন চিত্রে সিনচিয়াংয়ের কৃষকদেরকে কোমর পর্যন্ত উঁচু বরফ পাড়ি দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। তুষার সরিয়ে রাস্তা পরিস্কার করা এবং আটকে পড়া লোকজনদের খাবার সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে সেনারা।
এ সপ্তাহ জুড়েই চীনের বেশির ভাগ অঞ্চল শীত এবং তুষারপাতে স্থবির হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৪ ঘ.
bdnews24