২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইয়োসিভিচ

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতা আইনজ্ঞ এবং উচ্চাঙ্গ সঙ্গীতের রূপকার ইভো ইয়োসিভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 09:57 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

জাগরেভ, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতা আইনজ্ঞ এবং উচ্চাঙ্গ সঙ্গীতের রূপকার ইভো ইয়োসিভিচ। রোববারের এ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটে ৬০.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন ইয়োসিভিচ। সোমবার একথা জানায় ক্রোয়েশিয়ার নির্বাচন কমিশন। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভের পর তৃতীয়তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তুলনামূলক কম অভিজ্ঞ রাজনীতিক ইয়োসিভিচ। ইয়োসিভিচের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাগরেভের মেয়র মিলান বান্দিচ পেয়েছেন ৩৯.৭ ভাগ ভোট। দলের ইচ্ছার বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোয় বান্দিচকে কিছুদিন আগে সোশ্যাল ডেমোক্রেটিক দল থেকে বহিষ্কার করা হয়। বিজয়ী ইয়োসিভিচ প্রধানমন্ত্রী জাদরেঙ্কো কসোরকে সংস্কার বাস্তবায়ন, দুর্নীতিবিরোধী যুদ্ধে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়ে বলেন," দুর্নীতি এবং সুসংগঠিত অপরাধের বিরুদ্ধে আমি অনমনীয়ভাবে লড়তে চাই। ক্রোয়েশিয়াকে এমন একটি দেশ হয়ে উঠতে হবে যেখানে কর্মের পুরস্কার আছে এবং অপরাধের দণ্ড আছে। ক্রোয়েশিয়াকে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য করার ব্যাপারেও ইয়োসিভিচ কাজ করে যাবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৫১ ঘ.