সান ফ্রান্সিসকো, জানুয়ারি, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় শনিবার সাড়ে ছয় মাত্রার শক্তিশালী ভুমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ একথা জানিয়েছে।
শনিবারের ভূকম্পনটি ক্যালিফোর্নিয়ার ফার্নডেল এলাকার ২২ মাইল পশ্চিম-উত্তরপশ্চিমে অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিখকভাবে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
বিকাল চারটা ২৭ মিনিটে এ ভূমিকম্পের পর আরও ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে এ ভূমিকম্প হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩১ ঘ.
bdnews24