খোস্ত, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আফগানিস্তানের গারদেজ শহরে বৃহস্পতিবার একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ঊর্ধ্বতন এক আফগান নিরাপত্তা কমাণ্ডারসহ ৭ জন নিহত হয়েছে। এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
খোস্ত প্রদেশের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র রুহুল্লাহ সামুন বলেছেন, হামলার লক্ষ্য ছিল বিদেশি সেনাদের মিত্র আফগান নিরাপত্তা কর্মকর্তারা।
নিহত ৭ জনের মধ্যে রয়েছেন কাছাকাছি লোগার প্রদেশের ঊর্ধ্বতন নিরাপত্তা কমান্ডার, তার ভাই ও তিন দেহরক্ষী। গারদেজ থেকে মুখপাত্র আজিজ আহমদ ওয়ারডাক টেলিফোনে রয়টার্সকে একথা জানিয়েছেন। হামলায় ২৪ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৩ ঘ.
bdnews24