২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা লড়াইয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় না ইয়েমেন

ইয়েমেন তাদের আল কায়েদা বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কোনওরকম সরাসরি হস্তক্ষেপ নাকচ করেছে এবং জানিয়েছে, নিজ দেশের নিরাপত্তা বাহিনীই জঙ্গিদের বিরুদ্ধে লড়বে। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 12:52 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

দুবাই, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেন তাদের আল কায়েদা বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কোনওরকম সরাসরি হস্তক্ষেপ নাকচ করেছে এবং জানিয়েছে, নিজ দেশের নিরাপত্তা বাহিনীই জঙ্গিদের বিরুদ্ধে লড়বে। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে বোমা হামলা প্রচেষ্টার চক্রান্তে ইয়েমেনের আল-কায়েদা শাখার হাত ছিল-- এমন তথ্য পাওয়ার পর দেশটি মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস-বিরোধী যুদ্ধের সামনের সারিতে উঠে এসেছে। আরব অঞ্চলের দরিদ্রতম দেশ ইয়েমেন আল কায়েদা-বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ মেনে নেবে কিনা