সানা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়দার হুমকিতে দু'দিন বন্ধ থাকার পর মঙ্গলবার পুনরায় খুলেছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
মঙ্গলবার মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বলেন,"আমরা পুনরায় অফিস খুলেছি।"
চলতি সপ্তাহে নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্র ছাড়াও ইয়েমেনে বেশ কিছু পশ্চিমা দেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।
সোমবার ইয়েমেনের সরকারি বাহিনী এ হুমকির পেছনে জড়িত কমপক্ষে দু'জন আল কায়দা জঙ্গিকে হত্যা করেছে বলে জানায়।
দেশটির প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারাই ইয়েমেনের ক্ষতি চিন্তা করবে এবং নিরাপত্তায় বিঘে
bdnews24