২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ২০ বছর পর নির্বাচন আহ্বান

মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেল থান শয়ে এ বছরের নির্বাচনে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। তবে তিনি নির্বাচনের কোনও সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 11:57 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ইয়াঙ্গন, জানুয়ারি, ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেল থান শয়ে এ বছরের নির্বাচনে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। তবে তিনি নির্বাচনের কোনও সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেননি। মিয়ানমারে ১৯৯০ সালের নির্বাচন গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বিরোধীদল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির বিপুল বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়। কিন্তু জান্তা সরকার ওই ফল অস্বীকার করে। এরপর থেকে জান্তা সরকার ২ হাজারেরও বিরোধীদলীয় নেতাকর্মীকে কারাবন্দি করেছে। গত ২০ বছরের মধে ১৪ বছরই সু চি গৃহবন্দি হয়ে আছেন। মিয়ানমারের স্বাধীনতার ৬২ তম বার্ষিকী পালন দিবসের এক বার্তায় থান শয়ে গণতান্ত্রিক পরিবর্তনের একমাত্র পথ হিসাবে জান্তা সরকারের শান্তি প্রক্রিয়া 'রোডম্যাপ' সমর্থন করেন। তবে ভোটের কোনও সময়সূচি তিনি উল্লেখ করেননি। টেলিভিশনে ঊর্ধ্বতন এক জান্তা কর্মকর্তার পড়ে শোনানোএবং রাষ্ট্রপরিচালিত পত্রপত্রিকাগুলোতে প্রকাশিত এক ভাষণে তিনি বলেন, "এ বছর সুশৃঙ্খল পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা আছে।" তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৪ ঘ.