২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালেরাস আগ্নেয়গিরি আবার সক্রিয়

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের গ্যালেরাস আগ্নেয়গিরিতে শনিবার আবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 09:17 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

বোগোতা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের গ্যালেরাস আগ্নেয়গিরিতে শনিবার আবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বিপুল পরিমাণ পাথর ও ছাই ভষ্ম তীব্র গতিতে বেরিয়ে আসায় ওই অঞ্চলের অধিবাসীদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্তকেউ হতাহত না হলেও এটি ভয়ংকর রূপ নিতে পারে বলে কর্র্তৃপক্ষ আশঙ্কা করছে। আন্দিজ পর্বতমালার কাছে কলম্বিয়া-ইকুয়েডর সীমান্তের এ আগ্নেয়গিরি থেকে ২০০৯ সালে ১০ বার অগ্ন্যুৎপাত হয়। তখন স্থানীয়দের সরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকেই সেখানে থেকে যায়। ১৯৯৩ সালে এ আগ্নেগিরিটির অগ্ন্যুৎপাতে ১০ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৩৩৬ ঘ.